ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

​তিন দাবিতে পল্টন মোড় অবরোধ গণঅধিকার পরিষদের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৬:৪৩:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ১০:৩৬:৪৭ পূর্বাহ্ন
​তিন দাবিতে পল্টন মোড় অবরোধ গণঅধিকার পরিষদের ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীর পল্টন মোড় অবরোধ করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। 

বুধবার (৩ সেপ্টেম্বর) সাড়ে পাঁচটার দিকে তারা সড়কে এসে অবস্থান নেন।  

টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন তারা। এতে পল্টন মোড় হয়ে রামপুরা, মহাখালী, শাহবাগ, গুলিস্তান ও মতিঝিলগামী সকল যানবাহনের চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে পুলিশ ও সেনাবাহিনী। তারা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ