ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​মেয়েকে ধর্ষণের দায়ে বাবার আমৃত্যু কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৮:৩৫:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৮:৩৫:০৭ অপরাহ্ন
​মেয়েকে ধর্ষণের দায়ে বাবার আমৃত্যু কারাদণ্ড ​ছবি: সংগৃহীত
ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে রুবেল নামের এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।

দণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আসামিকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে ঢাকার জেলা প্রশাসকের মাধ্যমে ভুক্তভোগীকে দেওয়া নির্দেশও দেন আদালত।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. এরশাদ আলম (জর্জ) বলেন, আসামির আমৃত্যু কারাদণ্ড হওয়ায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আশা করি, এই রায় সমাজে দৃষ্টান্ত সৃষ্টি করবে। রায় ঘোষণার সময় আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে সাজা পরোয়ানা দিয়ে আবারও কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ভাড়া বাসায় ভিকটিম ও তার পিতা মো. রুবেল ঘুমাচ্ছিলেন। এ সময় রাত সাড়ে ৩টার দিকে আসামি রুবেল ভিকটিমকে ঘুম থেকে তুলে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার প্রায় ২ বছর আগে থেকেই বিভিন্ন সময় আসামি রুবেল ভিকটিমকে বিভিন্ন সময় ধর্ষণ করেন। আসামি ধর্ষণের ফলে ভিকটিম গর্ভবতী হয়ে যান। একই বছরের ২১ অক্টোবর ভিকটিমের নানি বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন।

২০১৯ সালের ৩১ জানুয়ারি মামলাটি তদন্ত শেষে কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক এস এম মেহেদী হাসান আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলার বিচারকালে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ