ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সংবাদ প্রকাশের জের

দুই ডাটা এন্ট্রি অপারেটরের বদলির আদেশ স্থগিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৩:৩২:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৩:৩৪:০৪ অপরাহ্ন
দুই ডাটা এন্ট্রি অপারেটরের বদলির আদেশ স্থগিত
গণমাধ্যমে সংবাদ প্রকাশের জেরে অবশেষে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) দুই ডাটা এন্ট্রি অপারেটরের বদলির আদেশটি বাতিল না করে দুই মাসের জন্য স্থগিত করেছে কর্তৃপক্ষ।
 
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডিপিডিসির ম্যানেজার (এইচ আর) শারমিন রহমান এক অফিস আদেশ জারি করেন।

এতে বলা হয়,  ডিপিডিসি'র স্মারক নম্বর ২৭.৮৭.০০০০.০০০.৪০৪.১৯.০০০৩.২০.১০৪৪, তারিখ ২৫.০৮.২০২৫ খ্রি. এর মাধ্যমে জারীকৃত বদলি আদেশ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অত্রাদেশ দ্বারা ২৬.১০.২০২৫ খ্রি. পর্যন্ত স্থগিত করা হলো।

গত ২৫ আগস্ট একটি অফিস আদেশে কাজলা নির্বাহী প্রকৌশলীর দপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর মো. হাবিব উল্লাহ সোহেলকে সিদ্ধিরগঞ্জ ডিভিশনে বদলি করা হয়। একই সাথে সিদ্ধিরগঞ্জ  নির্বাহী প্রকৌশলীর দপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর মো. আতাউর রহমানকে কাজলায় বদলি করা হয়। 

বাংলা স্কুপ গত ২৬ আগস্ট ​ডিপিডিসিতে বদলি বাণিজ্য : নারায়ণগঞ্জে পোস্টিং মানেই কোটিপতি! শিরোনামে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই বদলির আদেশটি বাতিল না করে দুই মাসের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেয়। সূত্রের দাবি, হাবিব উল্লাহ সোহেল ওরফে এসটি সোহেলের জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়।

এইচ আর সূত্রে জানা যায়, সম্প্রতি গণমাধ্যমে ডিপিডিসির পদোন্নতি জটিলতা, ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের মানদণ্ড সংশোধন না হওয়া, বদলি বাণিজ্য, কর্মকর্তাদের অনিয়ম, গ্রাহক হয়রানি, প্রকৌশলীদের স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ হওয়ায় সংস্থাটির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এতে করে সংস্থাটির উর্ধ্বতন কর্তৃপক্ষও বিব্রত। সাধারণ প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝেও বিরাজ করছে অসন্তোষ। দুই নির্বাহী পরিচালক ও গুটিকয়েক প্রকৌশলীর ভূমিকার কারণে সংস্থাটির ভাবমূর্তি হুমকির মুখে পড়ছে বলে সূত্রের দাবি।

এদিকে, সংস্থাটির মাঠ পর্যায়ে দক্ষ জনবল পদায়ন না হওয়ায় প্রতিদিনই গ্রাহকসেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ