ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০২:৪৬:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০২:৫২:১৩ অপরাহ্ন
মঙ্গলবার ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ফাইল ছবি
আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং জানিয়েছে, আগামীকাল আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে কোন কোন দলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি।

এর আগে গত রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ