ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে শুভেচ্ছা জানিয়ে সারজিসের স্ট্যাটাস

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১১:৪৭:৫৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১১:৪৭:৫৩ পূর্বাহ্ন
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে শুভেচ্ছা জানিয়ে সারজিসের স্ট্যাটাস ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজ ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান।

সারজিস আলম লিখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা।

তিনি আরও লিখেছেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে সব ষড়যন্ত্রকে মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব, এটাই প্রত্যাশা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ