বাংলাস্কুপে প্রকাশিত ‘নিয়ম ভেঙে নিম্নচাপ বিদ্যুৎ সংযোগ দেয়ার অভিযোগ’ শিরোনামের সংবাদে উল্লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
রোববার (৩১ আগস্ট) বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ অধিশাখার উপসচিব ফারজানা খানম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
এতে বলা হয়, গত ১১ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেডের মাতুয়াইল ডিভিশনের আওতাধীন গিরিধারা এলাকায় মিঠু আহম্মেদের আবাসিক ভবনে নিয়ম বহির্ভূতভাবে নিম্নচাপ বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ প্রকাশ পায়।
এ বিষয়ে জরুরি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক বিদ্যুৎ বিভাগকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে ডিপিডিসি কর্তৃপক্ষকে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এনআইএন
নিয়ম ভেঙ্গে বিদ্যুৎ সংযোগ: কর্তাব্যক্তিরা দুষছেন একে অপরকে
ডিপোজিটের অর্থ পরিশোধের পরও বিদ্যুৎ সংযোগ নিয়ে টালবাহানা!