ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও সংশয় রয়েছে : রিজভী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০২:৫৯:২২ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০২:৫৯:২২ অপরাহ্ন
​অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও সংশয় রয়েছে : রিজভী ​ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন। 

রোববার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ ও নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার উপস্থিত ছিলেন। 

বৈঠক শেষে রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনও সংশয় রয়েছে। এ নিয়ে কমিশনের প্রস্তুতি জানতে চেয়েছি। প্রশাসনের বিভিন্ন স্তরে দোসররা এখনও রয়ে গেছে, তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করবে। এ নিয়ে কমিশনের প্রস্তুতি কি জানতে চেয়েছি।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুচারুভাবে প্রস্তুতি নিচ্ছে বলে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে। আমরাও বর্তমান কমিশন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে সক্ষম হবে বলে আশা করি।

পিআর পদ্ধতি নিয়ে বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক দলগুলোর নানা বক্তব্য থাকতে পারে। আমরা পিআর পদ্ধতির চ্যালেঞ্জ নানা সময়ে তুলে ধরেছি।

এ ছাড়া আরপিও এবং সীমানা পুনঃনির্ধারণের পাশাপাশি প্রবাসীদের ভোটের বিষয়েও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান রুহুল কবির রিজভী।

নূরুল হক নুরের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন নুর। তার ওপর যেভাবে হামলা হয়েছে এটা নিন্দনীয়। তার ওপর হামলার বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ