ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জি এম কাদেরের বাসভবনের সামনে কুশপুত্তলিকা দাহ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৬:২৫:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৭:১৭:৪৬ অপরাহ্ন
জি এম কাদেরের বাসভবনের সামনে কুশপুত্তলিকা দাহ ​ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের কুশপুত্তলিকা দাহ করেছে 'জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স গ্রুপ'-এর সদস্যরা। 

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে রাজধানীর উত্তরায় জি এম কাদেরের বাসভবনের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার পর জি এম কাদেরের বাসার সামনে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এর আগে সেখানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের মুখপাত্র ফানতাসির মাহমুদ সাংবাদিকের বলেন, জি এম কাদের এবং জাতীয় পার্টি ছিল ভারতের পালিত দল এবং আওয়ামী লীগের গৃহপালিত বিরোধী দল। তারা পরপর তিনটি নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। সে জন্য তদন্ত সাপেক্ষে তাদের নিষিদ্ধ করতে হবে।

সংবাদ সম্মেলন থেকে পাঁচ দফা দাবি জানানো হয়। সেগুলো হলো গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলার তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত করা; তদন্ত সাপেক্ষে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এবং ২৪ ঘণ্টার মধ্যে জি এম কাদেরকে গ্রেপ্তার করা; পুলিশ সংস্কার কমিশন কার্যক্রম পুনর্বহাল করা; ৫০ হাজার বিপ্লবী পুলিশ নিয়োগ দেওয়া এবং আওয়ামী লীগকে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা দেওয়া।

সংবাদ সম্মেলন শেষে জি এম কাদেরের বাসার সামনে তাঁর কুশপুত্তলিকা পোড়ানো হয়। এ সময় তাঁকে গ্রেপ্তার ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে মিছিল নিয়ে উত্তরার বিএনএস সেন্টারের সামনে যান সংবাদ সম্মেলনকারীরা। জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতা এবং ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরাও এতে যোগ দেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে

​জাপা চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে নিরাপত্তা জোরদার


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ