ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টা নুরকে ফোন করেন এবং তাঁর অবস্থার বিস্তারিত জানেন।
ফোনালাপে নুরুল হক প্রধান উপদেষ্টাকে গতকালের ঘটনার বিবরণ তুলে ধরেন। এসময় প্রধান উপদেষ্টা তদন্ত করে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ।
নুরুল হক নুর শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন।
এদিকে, নুরুল হক নুরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শনিবার ঝিনাইদহে এক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, জাতীয় পার্টি ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত মানুষের রক্তের সঙ্গে বেঈমানি করেছে। তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছিল। এবারও তারা তাদের পুরোনো ইতিহাস উন্মোচন করেছে। তাই নিষিদ্ধ ঘোষণার যে দাবি উঠেছে, তা আইনগতভাবে যাচাই-বাছাই করে পদক্ষেপ নেয়া হবে।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
তারেক রহমানের বার্তা নিয়ে নুরের পাশে ডা. রফিক
ভেঙেছে নাকের হাড়, নুরের চিকিৎসায় মেডিকেল বোর্ড
হামলার নিন্দা প্রেস সচিবের
আইনানুগ তদন্তের আহ্বান তারেক রহমানের
নুরুল হক নুর আহত