ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​গাজা সিটিতে যুদ্ধের ঘোষণা দিল ইসরায়েল

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ১২:১৯:৫৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ১২:১৯:৫৮ পূর্বাহ্ন
​গাজা সিটিতে যুদ্ধের ঘোষণা দিল ইসরায়েল ​ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহত্তম শহর গাজা সিটিতে সরাসরি সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। শুক্রবার (২৯ আগস্ট) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা শহরটিকে ‘যুদ্ধক্ষেত্র’ হিসেবে ঘোষণা করেছে এবং সেখানে কোনো ধরনের মানবিক ত্রাণ সহায়তার জন্য বিরতি দেওয়া হবে না।

ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদ্রি ‘এক্স’ প্ল্যাটফর্মে এক পোস্টে লিখেছেন, "আমরা অপেক্ষা করছি না। আমরা প্রাথমিক অভিযান শুরু করেছি এবং গাজা সিটিতে হামলার প্রথম ধাপে নেমেছি।"

এক মাস আগে আন্তর্জাতিক সমালোচনার মুখে সীমিত পরিসরে ত্রাণ সরবরাহের জন্য সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত ‘কৌশলগত বিরতি’ ঘোষণা করেছিল ইসরায়েল, যা এখন সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এর ফলে গাজায় মানবিক সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমাবর্ষণের কারণে বিপুলসংখ্যক মানুষ শহরের পূর্বাঞ্চলের দিকে সরে যেতে বাধ্য হচ্ছেন। এর ফলে সেখানে নতুন করে মানবিক সংকট দেখা দিয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ