ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চীন থেকে সারজিস আলমের পোস্ট

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০২:৪৮:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০৪:২৭:৫৮ অপরাহ্ন
চীন থেকে সারজিস আলমের পোস্ট ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ৮ সদস্যের একটি প্রতিনিধিদল সম্প্রতি চীন সফরে গেছে। সেখান থেকে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রোফাইলে তিনি এ স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে সারজিস আলম লিখেছেন, আমরা চায়নাকে যতটা উন্নত ভাবি, অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে চায়না তার চেয়ে অনেক বেশি উন্নত।

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে তার এই পোস্টটিতে লাইক-কমেন্টের বন্যা বয়ে গেছে। ইতোমধ্যেই ১ লাখ ৮ হাজার রিঅ্যাকশন ও ১২ হাজারের বেশি কমেন্ট পড়েছে। সেই সঙ্গে ১ হাজারেরও বেশি শেয়ার হয়েছে। এর আগে, গত ২৬ আগস্ট রাতে এনসিপির ৮ সদস্যের প্রতিনিধি দল চীনের উদ্দেশ্যে রওনা দেয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। আগামী ৩০ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ