ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আগামীতে তরুণরাই রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও গুণগত পরিবর্তন আনবে: পররাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০১:৩৩:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০৩:৩৯:০৪ অপরাহ্ন
আগামীতে তরুণরাই রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও গুণগত পরিবর্তন আনবে: পররাষ্ট্র উপদেষ্টা সংবাদচিত্র: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আগামীর বাংলাদেশে তরুণরাই রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও গুণগত পরিবর্তন আনবে পারবে বলে আমার বিশ্বাস। শুক্রবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্সে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, স্বাধীনতার এতবছর পরও আমাদের সাংবিধানিক বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা যায়নি। এজন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। তিনি আরও বলেন, শুধু দায়িত্বে যাওয়া মানেই রাজনীতি নয়, এটা আমাদের মনে রাখতে হবে। এ সময় রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, তাদের প্রত্যাবাসন করা না গেলে আগামী দশকেও এই অঞ্চলের মানুষকে ভুগতে হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ