ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মর্যাদা প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় প্রকৌশল অধিকার আন্দোলন!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৪:৩৪:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৪:৩৪:৪৯ অপরাহ্ন
​ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মর্যাদা প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় প্রকৌশল অধিকার আন্দোলন!
বাংলাদেশের শিল্প, অবকাঠামো ও প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান অপরিসীম। বিদ্যুৎ, নির্মাণ, কৃষি যান্ত্রিকীকরণ, সড়ক-সেতু ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে তাঁরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে সাম্প্রতিক সময়ে ‘প্রকৌশল অধিকার আন্দোলন’ নামে কিছু মহল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দক্ষতা ও মর্যাদা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
 
সম্মিলিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ তাদের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। তারা জানিয়েছে, এ ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও চাকরিজীবীদের মাঝে অনিশ্চয়তা সৃষ্টি করছে এবং দেশের উন্নয়নকে ব্যাহত করতে পারে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) গণমাধ্যমে সম্মিলিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশের আহ্বায়ক মেহেদী হাসান লিমন ও সদস্য সচিব কায়েস মীরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। 

সংগঠনটি ২৪ জুলাই আন্দোলনে নিহত শিক্ষার্থীদের প্রতি শোক প্রকাশ করেছে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। তারা জানিয়েছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যথাযথ পদমর্যাদা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকারের কাছ থেকে ন্যায্য পদক্ষেপ প্রত্যাশা করা হচ্ছে।

এছাড়া, সংগঠনটি অনৈতিক ও ভিত্তিহীন দাবিগুলো প্রত্যাখ্যান করে দেশের অন্যান্য প্রকৌশল শিক্ষার্থীদের ৭ দফা ন্যায্য দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ