সাত দিনের আলটিমেটাম
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের আট দাবি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-০৮-২০২৫ ০৪:২৪:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৮-২০২৫ ০৪:৪৪:১৫ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে চাকরি, অধিগ্রহণ করা জমির দেড়গুণ মূল্য অবিলম্বে পরিশোধ ও বিদ্যুৎকেন্দ্রে বিভিন্ন দুর্নীতি, সম্পদ লুটের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তিসহ আট দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০ টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আট দফা দাবি সংবলিত লিখিত বক্তব্য উপস্থাপন করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও চলমান আদোলনের প্রধান সমন্বয়কারী রবিউল আউয়াল অন্তর। তিনি বলেন, তাদের এই আট দফা দাবি আগামি সাত দিনের মধ্যে মেনে না নিলে বিদ্যুৎকেন্দ্রগামী সড়ক ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হবে।
লিখিত বক্তব্যে অন্তর আরও বলেন, গত বছরের ৫ সেপ্টেম্বর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আট দফা দাবিতে আন্দোলনে করেন । পরবর্তীতে এ আন্দোলন ঠেকাতে নানা পন্থা অবলম্বন করে তৎকালীন বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরতরা। পরে তাদের এ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু গত এক বছরেও কোন দাবি মেনে নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আবার সাত দিনের আলটিমেটাম দেওয়া হলো। এরপর ব্লকেড কর্মসূচি দেওয়া হবে ।
সংবাদ সম্মেলনে কলাপাড়ার ধানখালীতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স