ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​নতুন ডিবিপ্রধান শফিকুল ইসলাম

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৭:৪৯:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৭:৪৯:২৪ অপরাহ্ন
​নতুন ডিবিপ্রধান শফিকুল ইসলাম ​ফাইল ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডিআইজি শফিকুল ইসলামকে। 

বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ দায়িত্ব দেওয়া হয়। 

এর আগে ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন শফিকুল ইসলাম। প্রায় সাড়ে চার মাস ধরে ডিবি প্রধানের পদটি শূন্য ছিল।

গত ১২ এপ্রিল ডিবির তৎকালীন প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি করা হয়েছিল। এরপর থেকে একজন যুগ্ম-কমিশনার পদমর্যাদার কর্মকর্তা এই ইউনিটের দায়িত্বে ছিলেন।

শফিকুল ইসলামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৯৯ সালে ১৮তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করে পেশাগত জীবন শুরু করেন।

কর্মজীবনের শুরুতে তিনি লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) হন।

বাংলাস্কুপ/ডেস্ক/এএ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ