ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​​বৃহস্পতিবার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৫:৩২:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ১১:২৮:২৪ অপরাহ্ন
​​বৃহস্পতিবার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে ​ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৭ আগস্ট) বিকালে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।

সাংবাদিকদের তিনি বলেন, আমরা যে কর্ম পরিকল্পনাটা করেছি, সেটার জন্য বৃহস্পতিবার (২৮ আগস্ট) পর্যন্ত অপেক্ষা করুন।

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ কবে ঘোষণা করবেন সাংবাদিকদের এমন প্রশ্নে ইসি সচিব বলেন, আমাদের এটার (রোডম্যাপ) জন্য অনেক কিছু অপেক্ষা করছে; এটা আমরা বুঝি। আপনারা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করুন।

এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ বলেন, কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। দু-একদিনের মধ্যে তা প্রকাশ করা হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

​নির্বাচনের রোডম্যাপ অনুমোদন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ