৬ কোটি ৭৪ লাখ টাকার আংটি দিয়ে টেইলর সুইফটের বাগদান
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৭-০৮-২০২৫ ০৪:০১:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৮-২০২৫ ০৬:৪০:৫৪ অপরাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসের সঙ্গে বাগদানের ঘোষণা দিলেন মার্কিন পপতারকা টেইলর সুইফট। মঙ্গলবার যৌথ পোস্টে তারা এ ঘোষণা দেন। এদিন রোমান্টিক ছবি শেয়ার করে টেইলর সুইফট লেখেন, ‘আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।’
বাগদানে ৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের ৮ ক্যারেটের হীরার আংটি টেইলরকে উপহার দেন কেলস, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৭৪ লাখ টাকার বেশি।
ব্রাইডস্ ম্যাগাজিন বলছে, সুইফটের বাগদানের আঙটি রাজকীয়। পুরনো ধাঁচের ওল্ড মিনি ব্রিলিয়ান্ট কাট ডায়মন্ড বসানো এই আংটিতে আছে আভিজাত্যের ছোঁয়া। বিশেষজ্ঞদের মতে, এর ওজন ৭ থেকে ১০ ক্যারেট হতে পারে। এর দাম হতে পারে ৭ কোটি টাকার বেশি।
দুই বছর ধরে সম্পর্কে ছিলেন সুইফট ও কেলসে। ২০২৩ সালে গায়িকা অ্যারোহেড স্টেডিয়ামে পারফর্ম করার পর তাঁদের প্রেম শুরু হয়। তবে তিনবারের সুপার বোলজয়ী কেলসে ২০১৬ সালেই সুইফটের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন।
কেলসি তাঁর নিউ হাইজেস্ট পডকাস্টে প্রকাশ করেছিলেন, এরাস ট্যুর চলাকালীন তিনি টেইলরকে নিজের ফোন নম্বর দিতে চেয়েছিলেন। এরপর ২০২৩ সালের অক্টোবরে তারা আনুষ্ঠানিকভাবে সম্পর্কে থাকার খবর নিশ্চিত করেন। ২০২৪ সালের জুনে ইনস্টাগ্রামে প্রথম ছবি শেয়ার করেন এবং ২০২৫ সালের জুনে একসঙ্গে প্রথমবার লালগালিচায় হাজির হন।
প্রসঙ্গত, কয়েকদিন আগে নতুন অ্যালবামের ঘোষণা দেন টেইলর সুইফট। এখন তার নতুন অ্যালবামের অপেক্ষায় ভক্তরা। তার ১২তম স্টুডিও অ্যালবামের নাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’। আগামী ৩ অক্টোবর অ্যালবামটি মুক্তি পাবে। সূত্র: পিপল ও ব্রাইডস্ ম্যাগাজিন।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স