ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​অভ্যুত্থানসহ আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণা কাজী নজরুল: রিজভী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০১:১২:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০১:১২:০৯ অপরাহ্ন
​অভ্যুত্থানসহ আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণা কাজী নজরুল: রিজভী সংবাদচিত্র: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূলমন্ত্র কাজী নজরুল ইসলামের চেতনা। জুলাই গণঅভ্যুত্থানসহ জাতীয় আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণাও ছিলেন এই কবি।

বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাঙ্গণে কবির সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। রমজানের আগেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ১৫ বছরের বঞ্চিত মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। 

তিনি আরও বলেন, উন্নয়নতর গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। যা বলে গেছেন কবি। খালেদা জিয়া ও তারেক রহমান তার চেতনাকে ধারণ করে সংগ্রাম চালিয়ে এসেছেন।

বিএনপির সিনিয়র এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জাতি যখন দিশেহারা হয়, তখন কাজী নজরুলের লেখা হয়ে ওঠে আদর্শ। তাইতো ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে ২৪-এর গণঅভ্যুত্থান, সবসময়ই কবির লেখা ছিল প্রাসঙ্গিক।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ