ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারীকে স্লাটশেমিংয়ের অধিকার কারও নেই: হাসনাত

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৫:৫৭:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৭:৩৩:৩৭ অপরাহ্ন
নারীকে স্লাটশেমিংয়ের অধিকার কারও নেই: হাসনাত ​ফাইল ছবি
নারীর রাজনৈতিক অবস্থান যাই হোক, তাদের শরীর, পোশাক বা ব্যক্তিগত জীবন নিয়ে স্লাটশেমিংয়ের অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।

হাসনাত তার পোস্টে বলেন, এটা রাজনীতি নয়, এটা পুরুষতান্ত্রিক ঘৃণার নোংরা প্রকাশ। প্রগতিশীলতার মুখোশ পরা কিছু লোক একদিকে নারীর অধিকারের কথা বলে, কিন্তু রাজনৈতিক মতের বাইরে গেলে নারীর চরিত্রে আঘাত হানে। তিনি রুমিন ফারহানা, তাসনিম জারা, সামান্তা শারমিন, উমামা ফাতেমা, তাজনুভা জাবীন ও মানসুরা আলমের মতো নারীদের উদাহরণ দিয়ে বলেন, তারা এই ঘৃণ্য প্রথার শিকার।

তিনি আরও বলেন, কোনো দলের পক্ষে থাকলে স্লাটশেমিংকে হালকা করে দেখা আর বিপক্ষে থাকলে উৎসাহ দেওয়া— এই দ্বিচারিতা রাজনীতিকে কুরুচিপূর্ণ করে এবং নারীবিদ্বেষকে স্বাভাবিক করে তোলে। তিনি জোর দিয়ে বলেন, এই ঘৃণার বিরুদ্ধে অবস্থান নেওয়া কেবল সাধারণ প্রতিক্রিয়া নয়, এটি একটি জরুরি রাজনৈতিক লড়াই।

হাসনাত ফেসবুকে লিখেছেন, আমি নিজে শ্রেণীঘৃণার শিকার হলেও রুমিন ফারহানাসহ যেকোনো নারীর প্রতি স্লাটশেমিংয়ের বিরুদ্ধে আমার স্পষ্ট অবস্থান। তিনি এই লড়াই অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ