ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো আপস করবেন না ফজলুর রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৪:৪৪:১২ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৫:৫১:৩১ অপরাহ্ন
​মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো আপস করবেন না ফজলুর রহমান ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো আপস করবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেন, যেদিন থেকে জামায়াত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, সেদিন থেকেই আমি তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।

সোমবার (২৫ আগস্ট) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট ফজলুর রহমান অভিযোগ করেন, বিদেশ থেকে তাঁকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে এবং এ দিনই তাঁর বাসার সামনে মিছিল করে হত্যার হুমকি দেওয়া হয়।

তিনি আরও বলেন, একজন মুক্তিযোদ্ধা ও আইনজীবী হিসেবে আমার এ দেশে পূর্ণ মর্যাদায় বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু আমাকে হত্যা করতে স্লোগান দেয়া হচ্ছে। এরা সবাই জামায়াতের লোক।

ফজলুর রহমান বলেন, মৃত্যুকে ভয় করি না, তবে অপমৃত্যু কখনো কাম্য নয়। হে বাংলাদেশের মানুষ, যে দেশের জন্য ৫৪ বছর আগে যুদ্ধ করেছি, সেই দেশে কি আমার অপমৃত্যুই হবে?

তিনি বলেন, দুইজন ইউটিউবার আমাকে হত্যা করতে বলছে। আর জামায়াতের লোকেরা বলেছে, ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে।

৫ আগস্টকে 'কালো শক্তি' বলে উল্লেখ করেননি বলেও দাবি করেন ফজলুর রহমান। পুরো বক্তব্য শোনার অনুরোধ জানিয়ে তিনি বলেন, 'কোনো অন্যায় হয়ে থাকলে আমি ক্ষমা চাইতে প্রস্তুত।' শোকজ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দলের কাছে যথাযথ জবাব দেবেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

​গ্রেপ্তারের দাবিতে ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ