মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-০৮-২০২৫ ০২:৪০:০২ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০৮-২০২৫ ০২:৪০:০২ অপরাহ্ন
রাজধানীর মুগদায় মায়ের সঙ্গে অভিমান করে বিষপানে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের নাম সামিয়া আক্তার (১৫)। তিনি উত্তর মান্ডার এলাকার আজিজুল হকের মেয়ে এবং মুগদা মাল্টিমিডিয়া স্কুলের দশম শ্রেণির ছাত্রী।
সামিয়ার ভাই সাহিম জানান, আমার বোন একটু রাগী স্বভাবের ছিল। গতরাতে তুচ্ছ একটি বিষয় নিয়ে মা বকুনি দেন। এতে অভিমান করে সামিয়া ইঁদুর মারার বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। পরে দ্রুত ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার বোন বেঁচে আর নেই।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মিয়া গণমাধ্যমকে বলেন, ওই শিক্ষার্থীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মুগদা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স