ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তুরাগ নদে সেতুর দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১২:৪৪:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১২:৪৪:০৮ অপরাহ্ন
তুরাগ নদে সেতুর দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ সংবাদচিত্র: সংগৃহীত
তুরাগ নদের ওপর সেতুর দাবিতে সোমবার সকালে গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ী ও এলাকাবাসী বিক্ষোভ করেন

তুরাগ নদের ওপর সেতু নির্মাণের দাবিতে গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ী ও এলাকাবাসী বিক্ষোভ করছেন। 

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে আন্দোলনকারীরা টঙ্গী উড়াল সড়কের নিচের সড়ক অবরোধ করেন। ‘উত্তরা ও টঙ্গী, গাজীপুরবাসী’ ব্যানারে এই বিক্ষোভের আয়োজন করেন তারা। 

আন্দোলনকারীর জানান, তারা টঙ্গী-আবদুল্লাহপুর সেতু চান। তাদের এ দাবি কর্তৃপক্ষকে দ্রুত মেনে নিতে হবে। এসময় তারা আব্দুল্লাহপুর সড়ক সংস্কারের দাবি জানান। 

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, টঙ্গীর তুরাগ নদের ওপর সেতুর দাবিতে ব্যবসায়ী ও এলাকাবাসী বিক্ষোভ করছেন। সড়কে যান চলাচল বন্ধ হয়নি।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ