ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ট্রাকের সঙ্গে ট্র্যাক্টরের সংঘর্ষ, নিহত ৮ পুণ্যার্থী

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১২:৩৮:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১২:৩৮:৪৬ অপরাহ্ন
​ট্রাকের সঙ্গে ট্র্যাক্টরের সংঘর্ষ, নিহত ৮ পুণ্যার্থী সংবাদচিত্র: সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরে কন্টেনার ট্রাক ও ট্র্যাক্টারের সংঘর্ষে কমপক্ষে ৮ পুণ্যার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৫ জন। 

রবিবার (২৪ আগস্ট) রাত আড়াইটার দিকে ঘাটাল গ্রামসংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, ভোররাতে কাসগঞ্জ থেকে রাজস্থানের গোগামেড়ি মেলায় যাওয়ার পথে প্রায় ৬০-৬১ জন ট্রাক্টরে চেপে ছিলেন। হঠাৎ পেছন থেকে একটি কন্টেনার ট্রাক ট্রাক্টরে ধাক্কা দেয়, ফলে ট্রাক্টরটি উল্টে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশু ও দুইজন নারী রয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের খুরজার কৈলাশ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকরা জানিয়েছেন, বেশিরভাগ আহত আপাতত স্থিতিশীল, তবে তিনজন ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।

বুলন্দশহরের এসএসপি দিনেশ কুমার সিং বলেন, “রাত আড়াইটের দিকে আলিগড় সীমান্ত এলাকায় দুর্ঘটনা ঘটে। আট জনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।” 
 
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ