ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফলকে নাম কেন, এটি কি আমার বাপের টাকায় করা: উপদেষ্টা ফাওজুল কবির

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৩:২৭:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৩:২৭:৩৩ অপরাহ্ন
ফলকে নাম কেন, এটি কি আমার বাপের টাকায় করা: উপদেষ্টা ফাওজুল কবির সংবাদচিত্র: সংগৃহীত
গাজীপুরে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার সড়ক সড়ক উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। রোববার (২৪ আগস্ট) সকালে ফিতা কেটে উদ্বোধন করা হয়।

এর আগে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়ে মঞ্চের বাম পাশে স্থাপিত ফলক উন্মোচন করতে যান। সেখানে গিয়ে তিনি লাল কাপড়ে ঢাকা স্বেত পাথরে কালো কালি দিয়ে উদ্বোধক হিসেবে তার নিজের নাম লেখা দেখতে পান। এতে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি বলতে থাকেন, এটি কি আমার বাপের টাকায় করা? তাহলে ফলকে কেন আমার নাম থাকবে। তিনি ফলক দ্রুত ফলক পরিবর্তন করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

পরে তিনি টুলপ্লাজায় গিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন ও নির্ধারিত টোল দিয়ে সড়ক অতিক্রম করেন। তিনি আর ফলক উন্মোচন করেননি। এ ঘটনার কিছু সময়ের মধ্যেই উপদেষ্টার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

রোববার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া টোলপ্লাজা সংলগ্ন এলাকায় রাস্তার ওপরে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনসহ প্রকল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ