ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​তেজগাঁওয়ে রাস্তা অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০২:৩২:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০২:৩২:৪৪ অপরাহ্ন
​তেজগাঁওয়ে রাস্তা অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ​ছবি: সংগৃহীত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে হঠাৎ করে একটি গার্মেন্টস কারখানা বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। এতে নাবিস্কো ও তিব্বত মোড়ে সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার (২৩ আগস্ট) সকালে রাস্তা অবরোধ করে আন্দোলনে নামেন শ্রমিকরা। 

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘পশ’ নামে একটি গার্মেন্টস কারখানা কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই গত পরশু (বৃহস্পতিবার) বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা শনিবার সকালে তিব্বত মোড়ে জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন।

তিনি আরও জানান, শ্রমিকদের দাবি-কারখানা বন্ধের ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে সিদ্ধান্ত নিতে হবে, অথবা বন্ধ করা গার্মেন্টস পুনরায় খুলে দিতে হবে। দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচআর/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ