ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জিলানীর শরীরে রয়ে যাওয়া 'পিলেট' অপসারণ করলেন ডা. রফিক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০৬:৪৪:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০৬:৪৪:৫৪ অপরাহ্ন
জিলানীর শরীরে রয়ে যাওয়া 'পিলেট' অপসারণ করলেন ডা. রফিক ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর শরীরে রয়ে যাওয়া 'পিলেট' অপসারণ করলেন  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি এস এম জিলানীর শরীরের সংবেদনশীল স্থানে অস্ত্রোপচার করে পুলিশের ছোঁড়া গুলি বের করা হয়। ডা. রফিকুল ইসলাম এ সফল অস্ত্রোপচার করেন। 

তিনি জানান, বর্তমানে জিলানীর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। পিলেটটি যেহেতু শরীরের সংবেদনশীল জায়গায় ছিলো তাই এটি অপসারণ করা না হলে ভবিষ্যতে মারাত্মক ঝুঁকির আশংকা ছিল।

অন্য সদস্যদের মধ্যে ছিলেন ডা. সাইফুল ইসলাম, ডা. মোস্তাফিজুর রহমান, ডা এম এ কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, অর্থেপেডিক্স সার্জন ডা: মোফাখখুরুল রানা, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা জাহিদুল কবির ও সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান। 

উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি আয়োজিত মহাসমাবেশে পতিত হাসিনা সরকারের পুলিশের ছোঁড়া গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছিলেন এস এম জিলানী।

প্রাথমিক চিকিৎসায় অল্পসংখ্যক  পিলেট অপসারণ করা সম্ভব হলেও কিছু পিলেট শরীরে রয়ে যায়। এই পিলেট নিয়েই এতদিন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন জিলানী।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ