ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০২:৩৩:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০২:৩৩:৫৫ অপরাহ্ন
​ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট সংবাদচিত্র: সংগৃহীত
স্থায়ী ক্যাম্পাসসহ একাধিক দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ঢাকা-চট্টগ্রামমুখী উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তর দিকের অংশে অবস্থান নেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থায়ী ক্যাম্পাসের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, বোর্ড অব ট্রাস্টিজের পরিবর্তনসহ একাধিক দাবিতে আন্দোলনকারীরা শহরের হাজারি রোড হয়ে একটি পদযাত্রা নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন তারা।

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার সকালে তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাতে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। 

প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ বলেন, আমি ব্যক্তিগত কারণে এ সিদ্ধান্ত নিয়েছি। এখানে শিক্ষার্থীদের আন্দোলন বা কোনো চাপ নেই। 
  
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ