ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০১:৩৯:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০৪:০৬:১৭ অপরাহ্ন
​ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ ​ছবি: সংগৃহীত
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই থেকে তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের কারণ জানাতে পারেনি পুলিশ।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় সংঘর্ষে জড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং সংঘর্ষের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
 
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ