ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের শঙ্কা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১০:৪৫:৩৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১২:৩১:২৬ অপরাহ্ন
​ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের শঙ্কা ফাইল ছবি
ঢাকাসহ দেশের চারটি বিভাগে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (২১ আগস্ট) আবহাওয়া অফিসের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বৃষ্টি হতে পারে।

অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ