ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বাসায় ফিরলেন মির্জা ফখরুল

আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৩:৫৯:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৩:৫৯:৩১ অপরাহ্ন
​বাসায় ফিরলেন মির্জা ফখরুল ​ফাইল ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন মির্জা ফখরুল। এরপর রাত ১১টা পর্যন্ত তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে অংশ নেন। বৈঠক চলাকালে অসুস্থ হয়ে পড়লে গভীর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা সকালে জানিয়েছেন, বর্তমানে বিএনপি মহাসচিব শারীরিকভাবে সুস্থ আছেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এআর/এসকে

​হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ