ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেসকো

এমডি নিয়োগের কার্যক্রম পুনরায় শুরুর নির্দেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০১:৫৪:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০১:৫৪:১৭ অপরাহ্ন
এমডি নিয়োগের কার্যক্রম পুনরায় শুরুর নির্দেশ
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের কার্যক্রম পুনরায় শুরুর নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। যোগ্য প্রার্থী না পাওয়ায় পুনরায় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ কার্যক্রম শুরু করতে বলা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার উপসচিব ফারজানা খানম স্বাক্ষরিত পত্র থেকে এ তথ্য জানা গেছে।

নেসকোর এমডি পদে নিয়োগের জন্য গত ২৬ জুলাই রাজধানীর আব্দুল গনি রোডের বিদ্যুৎ ভবনের বিজয় হলে বাছাই করা ১৫ প্রার্থীকে পরীক্ষার জন্য ডাকা হয়। এদের মধ্য থেকেই এমডি নিয়োগের জন্য তিনজনের নাম বিদ্যুৎ বিভাগে অনুমোদনের জন্য পাঠানো হয়। 

তাঁরা হলেন- মো. শামসুল আলম, মো. আশরাফুল ইসলাম ও মো. তোফাজ্জল হোসাইন প্রামাণিক। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট এই তিন প্রার্থীকে সাক্ষাতকারের জন্য বিদ্যুৎ বিভাগে ডাকা হয়েছিল। 

কিন্তু, এদের মধ্যে থেকে যোগ্য প্রার্থী না পাওয়ায় নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ বিভাগ।

সূত্রের দাবি, প্রার্থীদের কারো কারো বিরুদ্ধে পতিত সরকারের সঙ্গে সখ্যতার অভিযোগ গণমাধ্যমে প্রকাশ পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

​এমডি নিয়োগে কৌশলী হলো নেসকো!
এবার দুদকের জালে নেসকো
​নেসকো’র নতুন দায়িত্বে অঞ্জনা খান মজলিশ
নেসকোর দায়িত্ব পেলেন খলিলুর রহমান
​পদত্যাগ করলেন নেসকোর ব্যবস্থাপনা পরিচালক


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ