ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাগরে ধরা পড়ল বিরল প্রজাতির সজারু মাছ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ১১:৪৬:০৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০১:৩২:৫১ অপরাহ্ন
সাগরে ধরা পড়ল বিরল প্রজাতির সজারু মাছ ছবি: সংগৃহীত
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বেল্লাল নামের এক জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির একটি "পাফারফিশ" মাছ। স্থানীয় জেলেরা এটিকে সজারু মাছ কিংবা তিলক পটকা মাছও বলছেন। গত রবিবার সন্ধ্যায় মাছটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে গেলে লোকজনের মধ্যে শোরগোল শুরু হয়। এক নজড় দেখতে ভিড় লেগে যায়। জেলে বেল্লাল জানান, শুক্রবার তিনি মাছটি পায়রা বন্দরের শেষ বয়ার কাছে অন্য মাছের সঙ্গে পেয়েছেন। আজ কিনারে ফিরেছেন।

মাছটি  ইলিশের মাছের সঙ্গে ওই মাছটি একটি আড়তের সামনে ফেলে রাখা হয়। মাছটির গোটা শরীরে কাটা ও তিলের মতো চিহ্ন রয়েছে। দেখলে গা শিউরে ওঠে। হুবহু সজারুর মতো মনে হয়। ওজন তিন কেজির একটু বেশি। চিকন লেজ রয়েছে। মেসার্স কামাল ফিসের স্বত্বাধিকারী কামাল হোসেন জানান, তিনি এই মাছটা আগে কখনও দেখেননি। এটি দেখে তিনি কিছুটা ভয় পেয়েছেন।তার ভাষায়, বিদঘুটে টাইপ।

জেলেসহ স্থানীয় লোকজন জানান, এই মাছ খাওয়া যায় কিনা তা তারা জানেন না। তবে সকলের মন্তব্য এটি সামুদ্রিক বিরল প্রজাতির একটি মাছ।তবে এ মাছটি বিক্রি করা যায়নি। কারণ জেলেদের ধারণা এটিতে বিষ রয়েছে। পটকা মাছের মতো মারাত্মত ক্ষতিকর বলে তাঁদের ধারণা।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা গণমাধ্যমকে জানান, বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়া মাছটি "পটকা মাছ" (Porcupinefish) এটি Diodontidae পরিবারের একটি মাছ। বাংলাতে এই মাছ "সজারু মাছ" বা "তিলক সজারু পটকা" নামেও পরিচিত। বাংলাদেশে এই মাছের বেশ কয়েকটি প্রজাতি পাওয়া যায়। তবে এটি সচরাচর দেখা যায় না।

বাংলাস্কুপ/প্রতিনিধি /এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ