ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ঢাকা ব্যাংকের এমডির পদত্যাগ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৫:৫৩:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৫:৫৩:০৫ অপরাহ্ন
​ঢাকা ব্যাংকের এমডির পদত্যাগ
ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) তিনি ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

২০২৪ সালের অক্টোবর মাসে ঢাকা ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকের অতিরিক্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের কিছু বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণে ব্যর্থ হওয়ায় এমডি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগপত্র ইতোমধ্যেই ব্যাংকের পর্ষদের হাতে পৌঁছেছে এবং সোমবারের (১৮ আগস্ট) বোর্ড সভায় তা নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এএ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ