ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ডিপিডিসিতে বড় রদবদল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৪:৩২:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৪:৩২:০৮ অপরাহ্ন
​ডিপিডিসিতে বড় রদবদল

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সাতজন প্রকৌশলীকে বদলি ও অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডিপিডিসির এমপ্লয়ী ম্যানেজমেন্ট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর) মোহা. মনিরুজ্জামান স্বাক্ষরিত তিনটি পৃথক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।   

এই সাত প্রকৌশলী হলেন- মর্তুজা কামরুল আলম, মো. তারিকুল হক, মো. আবু হেনা মোস্তফা কামাল, মো. হাসনুর রহমান, মোহাম্মদ আব্দুল কাদের খান, আহমেদ শফিক ও মোহা: নাহিদুল ইসলাম। 

আগামী মঙ্গলবারের (১৯ আগস্ট) মধ্যে তাদেরকে বদলিকৃত দপ্তরে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় বুধবার (২০ আগস্ট)  থেকে তাদেরকে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।  

একটি অফিস আদেশ থেকে জানা যায়, প্রকিউরমেন্ট এন্ড স্টোর দপ্তরের প্রধান প্রকৌশলী মর্তুজা কামরুল আলমকে উন্নয়ন দপ্তরে বদলি করা হয়েছে। একই আদেশে উন্নয়ন দপ্তরের প্রধান প্রকৌশলী মো. তারিকুল হককে এনওসিএস (নর্থ) দপ্তরে বদলি করা হয়েছে।

আরেক অফিস আদেশে বলা হয়, সাত মসজিদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবু হেনা মোস্তফা কামালকে স্টোর ম্যানেজমেন্ট দপ্তরে বদলি করা হয়েছে। একই সঙ্গে তিনি প্রকিউরমেন্ট এন্ড স্টোর দপ্তরের প্রধান প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তাঁর এনওসিএস, নর্থ-এর প্রধান প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব বাতিল করা হয়েছে। একই আদেশে স্টোর ম্যানেজমেন্টের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসনুর রহমানকে সাতমসজিদে বদলি করা হয়েছে।

অপর অফিস আদেশে জানানো হয়, বাসাবোর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদের খানকে জুরাইনে বদলি করা হয়েছে। একই সঙ্গে মগবাজারের নির্বাহী প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব থেকে তাঁকে অব্যহতি দেওয়া হয়েছে। একই আদেশে জুরাইনের নির্বাহী প্রকৌশলী আহমেদ শফিককে বাসাবোতে বদলি করা হয়েছে।

এই আদেশে আরও বলা হয়, প্রজেক্ট ডিরেক্টর, কনস্ট্রাকশন এড আগমেন্টেশন অব সাব-স্টেশন ইনস্টলেশন অব কেপাসিটর ব্যাংক এন্ড ইনট্রোডাকশন অব স্মার্ট, গ্রিড-এর দপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মোহা: নাহিদুল ইসলামকে ডিপিডিসি'র আওতাধীন এলাকায় বিতরণব্যবস্থা সম্প্রসারণ ও শক্তিশালীকরণ (জিটুজি)-এর দপ্তরে বদলি করা হয়েছে।

ডিপিডিসির প্রকৌশলীরা জানান, এটি একটি বড় রদবদল। কাজের স্বার্থে এ ধরনের পরিবর্তন চলমান থাকবে। চলতি মাসেই আরো কয়েকটি বড় রদবদলের আভাস দিয়েছেন তাঁরা। সূত্র জানায়, প্রকৌশলীরা প্রাইজ পোস্টিং পেতে এইচআর দপ্তরে রীতিমত দৌঁড়ঝাপ করছেন।

বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন/এসকে

১১ প্রকৌশলীর বদলি ঘিরে ধুম্রজাল!

ডিপিডিসির ১১ প্রকৌশলীকে বদলি
 



প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ