হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০৮-২০২৫ ১২:৪৮:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৮-২০২৫ ১২:৪৮:৩১ অপরাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে শনিবার দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম এক দিনের জন্য বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার। শনিবার (১৬ আগস্ট) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।
তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে আজ শনিবার হিলি বন্দরে ভারতীয় কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করবে না। এছাড়াও বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ থাকবে। একদিন বন্ধের পর আগামীকাল রবিবার সকালে থেকে বন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম স্বাভাবিক হবে। হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম বলেন, “হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ থাকে না। ভারতের সাথে এই চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।”
বাংলাস্কুপ/প্রতিনিধি /এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স