ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ট্রাকচাপায় প্রাণ গেল মা-মেয়ের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০১:৩৪:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০১:৩৪:৪৯ অপরাহ্ন
​ট্রাকচাপায় প্রাণ গেল মা-মেয়ের সংবাদচিত্র: সংগৃহীত
দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই পরিবারের দুইজন নিহত এবং ১ জন আহত হয়েছেন।  শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিরামপুর মহাসড়কে সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, বিরামপুর পৌর এলাকার ধানগড়া গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী কহিনুর বেগম (২৭) এবং মেয়ে রিশাত কাইফ (২ মাস)।  বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক। তিনি বলেন, পরিবারসহ গোলাম রব্বানী নামে এক ব্যক্তি বিরামপুরের দিকে যাচ্ছিলেন, এক পর্যায়ে বিরামপুর-দিনাজপুর মহাসড়কে সোনালী ব্যাংকের সামনে মোটরসাইকেল থেকে মা-মেয়ে ছিটকে পড়ে যায়। পরে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের ওপর দিয়ে যায় এবং ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। বিভিন্ন স্থানে বসানো সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক ট্রাকসহ চালককে আটকদের চেষ্টা অব্যাহত রয়েছে। 

বাংলাস্কুপ/প্রতিনিধি /এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ