ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০১:৪৭:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০১:৪৭:১৮ অপরাহ্ন
​বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ সংবাদচিত্র: সংগৃহীত
গাজীপুরের ডুয়েট এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা ট্রেন আটকিয়ে বিক্ষোভ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। এতে প্রায় ৪০ মিনিট উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকে।  বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা জয়দেবপুর শিমুলতলী এলাকায় বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের একপর্যায়ে তারা পাশেই রেললাইন অবস্থান করেন। 

এরপর সকাল ১১টার দিকে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা বনলতা এক্সপ্রেস ট্রেন আটকিয়ে দেয়। পরবর্তীতে বেলা ১১টা ৪০ মিনিটে ট্রেনটি ছেড়ে দেয় শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল হোসেন বলেন, শিক্ষার্থীরা বিক্ষোভ করে একপর্যায়ে তারা বনলতা ট্রেন আটকে দেয়। ৪০ মিনিট পর ট্রেন ছেড়ে দিলে রুট স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীদের দাবি, গত ১৩ আগস্ট ও আগামীকাল ১৫ আগস্টের ঢাকা মেট্রোরেলের সেকশন ইঞ্জিনিয়ার পদের পরীক্ষায় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরে রিট করায় পরীক্ষা স্থগিত করে। এর প্রতিবাদে আন্দোলনে নামে। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ