ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ১১:১৭:৪৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ১১:১৭:৪৩ পূর্বাহ্ন
আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ফাইল ছবি
আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা ও আশপাশের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।  বুধবার (১৩ আগস্ট) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় মৌচাক-নিমাইকাশারী-বটতলা-রানীমহল-সারুলিয়া বাজার-স্টাফ কোয়ার্টার অংশে পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে। এসময় চিটাগাং রোড, সারুলিয়া, স্টাফ কোয়ার্টার, গলাকাটা ব্রিজ, মাতুয়াইল, মৃধা বাড়ী, সানার পাড়া, বড়ভাঙ্গা, মাদানীনগর ও রসুলনগর এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ডিএনডি বাঁধের আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। এ নিয়ে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ। 

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ