ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​‘হাফ প্যান্ট-গেঞ্জি কোথা থেকে কিনেছেন জায়েদ?’

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০৫:৫৪:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০৫:৫৪:৫৮ অপরাহ্ন
​‘হাফ প্যান্ট-গেঞ্জি কোথা থেকে কিনেছেন জায়েদ?’ ​ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মিশিগানে আয়োজিত এক শোতে একসঙ্গে সময় কাটালেন ব্যান্ডশিল্পী জেমস ও ঢাকাই চলচ্চিত্রের নায়ক জায়েদ খান। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে থাকা জায়েদ শো শেষে ফেসবুকে লিখেছেন, ‘আপনার সাথে আড্ডা দিতে গিয়ে সময় যে কখন চলে যায় টেরই পাই না। আপনার আদর, স্নেহ, শাসন আমাকে আবেগপ্রবণ করে তোলে। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক।’

শো-এর আয়োজক শুভ কামাল জানিয়েছেন, জেমসও নাকি জায়েদকে বেশ পছন্দ করেছেন। এমনকি মজা করে জিজ্ঞেস করেছেন— জায়েদ হাফ প্যান্ট আর গেঞ্জি কোথা থেকে কিনেছেন? শুভ কামালের ভাষায়, ‘জায়েদ ভাই থাকলে যেকোনো আড্ডা জমে যায়। গুরু (জেমস) তার সঙ্গে ভীষণ আপনভাবে কথা বলেছেন।’

মিশিগানের এই আয়োজনে জেমসের সুরের পাশাপাশি জমেছে আড্ডা আর হাসি-ঠাট্টা। উপস্থিত দর্শকের সঙ্গে ছিলেন ঢালিউড অভিনেত্রী দীঘিও।

বাংলাস্কুপ/ডেস্ক/এআর/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ