ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ১১:৫১:৩৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০২:১২:৩০ অপরাহ্ন
​রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি সংবাদচিত্র: সংগৃহীত
সাত সকালে বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। এতে গত কয়েকদিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে ওঠা জনজীবনে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। বৃষ্টির পাশাপাশি আকাশে জমেছে কালো মেঘ। যা দিনভর আরো বৃষ্টির আভাস দিচ্ছে। বুধবার (১৩ আগস্ট) ভোর থেকে মিরপুর, বারিধারা, উত্তরা, শ্যামলী এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির খবর পাওয়া যায়। বৃষ্টির সঙ্গে হালকা বাতাসও রয়েছে।

এদিকে, দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, মঙ্গলবার রাতে আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, বাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 

বাংলাস্কুপ/ প্রতিবেদক/ এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ