ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৫:৫৫:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৫:৫৫:৫৫ অপরাহ্ন
​ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার পাপুয়া উপকূলে ৬.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৮টা ২৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তবে ভূমিকম্পের প্রভাবে সুনামির কোনো সতর্কতা নেই।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য মতে, মঙ্গলবার সকাল ৮টা ২৪ মিনিটে ৬.৫ মাত্রার এ ভূমিকম্পটি আঘাত হানে। ভূ-পৃষ্টের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি রেকর্ড করা হয়।

এর কেন্দ্রস্থল ছিল ইন্দোনেশিয়ার উপকূলীয় জনবহুল শহর আবেপুরা থেকে ১৯৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে।

ইউএসজিএস’র তথ্য মতে, ভূমিকম্পের পর প্রাথমিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র কোনো সুনামি সতর্কতা জারি করেনি।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ