ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সারজিসের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৫:১৯:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৬:৩৫:৪৯ অপরাহ্ন
​সারজিসের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি ​ফাইল ছবি
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলার তদন্তভার পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুন শুনানি শেষে মামলাটি তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়ার নির্দেশ দেন।

এর আগে, বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ ১০ কোটি টাকার মানহানির এই মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৭ আগস্ট গাজীপুরের চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপিকে জড়িয়ে নানা মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা। দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে গলা কেটে হত্যা করেছে ছিনতাইকারী সন্ত্রাসীরা! আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন।

বিএনপি নেতা তানভীর সিরাজের অভিযোগ, সারজিস আলম যাচাই-বাছাই ছাড়াই দলকে জড়িয়ে অপপ্রচার চালিয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এজন্য দলের নির্দেশনায় তিনি এই মামলা দায়ের করেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ