ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​খায়রুল হকের ফাঁসির দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৩:০১:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৩:০১:৪৮ অপরাহ্ন
​খায়রুল হকের ফাঁসির দাবিতে আইনজীবীদের বিক্ষোভ ​ছবি: সংগৃহীত
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করছেন বিএনপিপন্থি আইনজীবীরা। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্টে আইনজীবীরা এ বিক্ষোভ মিছিল বের করেন। 

এ সময় কিছু আইনজীবী বলেন, খায়রুল হক ছিলেন স্বৈরাচার হাসিনার কারিগর। তার একমাত্র শাস্তি ফাঁসি। এ দেশে কোনো স্বৈরাচারের স্থান আর হবে না।

এর আগে, সোমবার (১১ আগস্ট) ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে আসামিপক্ষের ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আসামিপক্ষের আইনজীবীদের উদ্দেশে বলেন, তারা বিচার বিভাগকে ধ্বংস করে এখন মায়াকান্না দেখাতে এসেছেন। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে যখন দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন আপনারা কোথায় ছিলেন। পরে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে আগামী ১৭ আগস্ট এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ