ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চালু হচ্ছে নতুন ১০০ টাকার নোট

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৬:৪৫:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৬:৪৬:১৭ অপরাহ্ন
চালু হচ্ছে নতুন ১০০ টাকার নোট ​ছবি: সংগৃহীত
দেশে নতুন ১০০ টাকার নোট চালু হচ্ছে। মঙ্গলবার (১২ আগস্ট) থেকে এ নোট চালু হবে। নোটে স্বাক্ষর করেছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। এটিই প্রথম তাঁর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকার নোট।

রোববার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য'- শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে। এরমধ্যে ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নোট বাজারে প্রচলনে দেয়া হয়েছে। বর্তমানে গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোট ১২ আগস্ট থেকে প্রথমবারের মতো বাজারে প্রচলনে দেয়া হবে।

নোটটি সেদিন প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ও পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ