ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বাসের ধাক্কায় দুই ভাই নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০১:৩৫:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০১:৩৫:৪৯ অপরাহ্ন
​বাসের ধাক্কায় দুই ভাই নিহত
বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের প্রয়াস স্কুলের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের হযরত আলীর দুই ছেলে মো. আকাশ (২৫) ও মো. আরিফ (২১)। আহতরা হলেন- তাদের মামা হায়দার আলী (৫০), আবদুল আজিজ (৩৮) এবং মো. পলাশ (৩৫)।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত ১২টা ২০ মিনিটের দিকে বগুড়া শহর থেকে শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা প্রয়াস স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান আকাশ।

তিনি আরও বলেন, পরে ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকাশের ছোট ভাই আরিফ। আহত অবস্থায় তাদের দুই মামা হায়দার আলী ও আবদুল আজিজ এবং পলাশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পে হেফাজতে রেখেছে। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ