ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত না হলে গৃহযুদ্ধ হবে: শামীম হায়দার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৪:৫২:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৪:৫২:৫৪ অপরাহ্ন
​নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত না হলে গৃহযুদ্ধ হবে: শামীম হায়দার ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
এখনো পর্যন্ত দেশে নির্বাচনের কোন পরিবেশ নেই, তবে লেভেল প্লেইনিং ফিল্ড তৈরি হলে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি। এ কথা জানিয়েছেন দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। 

তিনি বলেছেন, জাতীয় পার্টি থেকে যাদের বহিষ্কৃত করা হয়েছিলো, আদালতের রায় অনুযায়ী তারা এখনো বহিষ্কৃত আছেন, তাদের দলের কাউন্সিল ডাকা ও  কার্যক্রমে অংশ নেয়া বেআইনি। কেউ কেউ আদালতের অপব্যাখ্যা দিয়ে নিজেদের দলের বিভিন্ন পদের নেতা দাবি করে যে প্রচারণা চালাচ্ছে তার কোন ভিত্তি নেই।

শুক্রবার (৮ আগস্ট) সকালে রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

এসময়, জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এখনো পর্যন্ত দেশে নির্বাচনের কোন পরিবেশ নেই, এবিষয়ে সরকার সক্ষমতা ও সদ্বিচ্ছা থাকতে হবে। নির্বাচন কমিশন অনিবন্ধিত দলের সঙ্গে কথা বলছে তবে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা না গেলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে জানান তিনি।

সেই সঙ্গে সরকারই চাইলে ছয় মাসের মধ্যে নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারে উল্লেখ করে, সরকারের ভূমিকা পর্যবেক্ষণ করে নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি, একইসাথে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে জানান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ