খোলা আকাশে উড়লো ২০০ ঘুঘু পাখি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-০৮-২০২৫ ১২:৩৭:১২ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৮-২০২৫ ১২:৩৭:১২ অপরাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
রাজশাহীর বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি দোকান থেকে ২০০টি বন্যপ্রাণী ঘুঘু উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ঘুঘুগুলো পরে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।
বুধবার (৬ আগস্ট) বাঘা পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজাদের দোকানে অভিযান চালানো হয়। অভিযানের সময় দোকানদার উপস্থিত না থাকলেও দোকান থেকে ২০০টি ঘুঘু উদ্ধার করে অবমুক্ত করা হয়। বন্যপ্রাণী বিক্রির মতো গুরুতর অপরাধের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অভিযান চলাকালে বাজার মনিটরিংয়ের সময় মূল্য তালিকা না থাকাসহ অন্যান্য অনিয়মের অভিযোগে সিরাজ পোল্ট্রি ফার্ম ও নয়ন পোল্ট্রি ফার্মের মালিকদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও শাম্মী আক্তার বলেন, বন্যপ্রাণী রক্ষা ও বাজার ব্যবস্থাপনায় অনিয়ম ঠেকাতে আমাদের এ অভিযান চলমান থাকবে। অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স