ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বুধবার বিজয় র‌্যালি করবে বিএনপি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৪:৩১:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৬:১২:২৭ অপরাহ্ন
​বুধবার বিজয় র‌্যালি করবে বিএনপি
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বুধবার (৬ আগস্ট) দেশব্যাপী বিজয় র‍্যালি করবে বিএনপি।

মঙ্গলবার (৫ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে ৬ আগস্ট (বুধবার) ঢাকাসহ দেশব্যাপী সব জেলা ও মহানগরে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালি শুরু হবে।

র‌্যালিতে ঢাকা বিভাগের জেলাগুলো যথাক্রমে টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। 

ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে বিজয় র‌্যালিতে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ