ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​কোচ পছন্দ না হওয়ায় বিক্ষোভ, এক ঘণ্টা পর ছাড়লো জুলাই বিশেষ ট্রেন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ১১:২৬:৪৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ১১:৪৬:০৩ পূর্বাহ্ন
​কোচ পছন্দ না হওয়ায় বিক্ষোভ, এক ঘণ্টা পর ছাড়লো জুলাই বিশেষ ট্রেন ​ছবি: সংগৃহীত
জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বরাদ্দ করা বিশেষ ট্রেনের কোচ পছন্দ না হওয়ায় যাত্রীরা রাজশাহী রেলস্টেশনে বিক্ষোভ করেছেন। এর ফলে, নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি স্টেশন ছেড়েছে। 

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে যাত্রীরা স্টেশনের এক নম্বর প্লাটফর্মে রেললাইনে অবস্থান নিয়ে এই বিক্ষোভ শুরু করেন এবং রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটিকেও আটকে দেন।

আন্দোলনকারীদের দাবি ছিল, তাদের জন্য বরাদ্দকৃত ট্রেনটি যাত্রা উপযোগী নয়। তবে রাজশাহী স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম জানান, বরাদ্দকৃত ট্রেন যথেষ্ট মানসম্মত ছিল এবং এটি একটি ভুল বোঝাবুঝি। 

তিনি বলেন, পরে সবাইকে বুঝিয়ে বিশেষ ট্রেনে তুলে দেওয়া হয়। কিছু যাত্রী সিল্কসিটি এক্সপ্রেসে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে তাদের সেই ট্রেনে তুলে দেওয়া হয়। এরপর সকাল ৭টা ২০ মিনিটের পরিবর্তে বিশেষ ট্রেনটি ৮টা ১৩ মিনিটে এবং সিল্কসিটি এক্সপ্রেস ৮টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এআর/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ