ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​৫ আগস্ট বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৬:১৭:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৬:১৭:৫৯ অপরাহ্ন
​৫ আগস্ট বন্ধ থাকবে হিলি স্থলবন্দর ​ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।

সোমবার (৪ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান। 

তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার ৫ই আগস্ট "জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে। তাই ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বুধবার (৬ আগস্ট) সকাল থেকে যথারীতি নিয়মে আবারো আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীরা দুই দেশের মাঝে যাতায়াত করতে পারবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ